Ortho Songbad আর্কাইভ

ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ

ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৯১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার