Ortho Songbad আর্কাইভ

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এটলাস বাংলাদেশের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  আজ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকাসান হয়েছে ৩৭ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা।

এছাড়া, তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২৬ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার