Ortho Songbad আর্কাইভ

ইউনিলিভারের প্রথম প্রান্তিক প্রকাশ

ইউনিলিভারের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ২০ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩৭ টাকা ২১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার