Ortho Songbad আর্কাইভ

ফিনিক্স ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

ফিনিক্স ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৩ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯০ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

মুল সাইট থেকে

পুজিবাজার