Ortho Songbad আর্কাইভ

এপেক্স ট্যানারীর তৃতীয় প্রান্তিক প্রকাশ

এপেক্স ট্যানারীর তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারী লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।

অপরদিকে তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৮ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৬৩ টাকা ১৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার