Ortho Songbad আর্কাইভ

সী পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সী পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল হোটেল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা।

অপরদিকে তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার