Ortho Songbad আর্কাইভ

সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৭ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২২) সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনায় মোট নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭১ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ৫৬১ টাকা এবং বাজারমূল্যে ৮২ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৬২০ টাকা।

অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০ টাকা ৬৮ পয়সা এবং বাজারমূল্যে ১২ টাকা ৩১ পয়সা, নীট ডিভিডেন্ড ২৩ লাখ ৭২ হাজার ৬৪১ টাকা এবং ইউনিট প্রতি আয় ০৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার