Ortho Songbad আর্কাইভ

বারাকা পতেঙ্গার তৃতীয় প্রান্তিক প্রকাশ

বারাকা পতেঙ্গার তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা লিমিটেড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৭ এপ্রিল) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৫ পয়সা।

অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩০ টাকা ৯৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার