Ortho Songbad আর্কাইভ

ছুটির আগের দিন পতনে শেষ হলো পুঁজিবাজার

ছুটির আগের দিন পতনে শেষ হলো পুঁজিবাজার
পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে পুঁজিবাজার। আজ (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও কমে এসেছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ৬৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে  ৯৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে।

ইসলামী শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৬ পয়েন্ট কমে  অবস্থান করছে ১ হাজার ৪৪৬ পয়েন্টে।

এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএস৩০’ সূচক ৫ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার