Ortho Songbad আর্কাইভ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

কর্ণফুলী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ১৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন ২০২২।

মুল সাইট থেকে

পুজিবাজার