Ortho Songbad আর্কাইভ

চার দিনে ঢাকার বাইরে ৭৩ লাখ সিম : টেলিযোগাযোগ মন্ত্রী

চার দিনে ঢাকার বাইরে ৭৩ লাখ সিম : টেলিযোগাযোগ মন্ত্রী

ঈদ উপলক্ষে ঢাকার বাইরে গেছে ৭৩ লাখের বেশি সচল মোবাইল সিম। এরমধ্যে গত দুই দিনে গেছে ৪৩ লাখের বেশি। আর  তার আগে গেছে ৩০ লাখের মতো।


ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার (১ মে) ফেসবুক পোস্টে জানান, ‘২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল ফোনের সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। অর্থাৎ গত চারদিকে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে।  মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।’


২৯ ও ৩০ এপ্রিল এই দু’দিনে ঢাকার বাইরে গেছে গ্রামীণফোনের ১৮ লাখ ৬২ হাজার ১৩৬, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮টি সিম।

মুল সাইট থেকে

পুজিবাজার