বিওতে বোনাস পাঠিয়েছে ৪ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিসিয়াল ওনার (বিও) হিসাবে পাঠিয়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো ৩০ জুন ও ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ (৯ মে) বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ দেবে যার ১৪ শতাংশ বোনাস। শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ দেবে যার ৫ শতাংশ বোনাস। ডাচ-বাংলা ব্যাংক সাড়ে ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে যার ১০ শতাংশ বোনাস। এবং ড্রাগন সোয়েটার ৫ শতাংশ বোনাস দেবে।