Ortho Songbad আর্কাইভ

উত্থানের বাজারে লেনদেন আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ

উত্থানের বাজারে লেনদেন আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজারে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদরই আজ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (০৯ মে) এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৬ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ০ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।

সূচকের উত্থানের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে ১ হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ৭৭টির। বাকি ৬১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার