রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (১০ মে) ভোর ৬টা থেকে বুধবার (১১ মে) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চার হাজার ৮৭৪ পিস ইয়াবা, ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৬ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।