Ortho Songbad আর্কাইভ

ভিএফএস থ্রেড ডাইংয়ের আয় বেড়েছে

ভিএফএস থ্রেড ডাইংয়ের আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪১ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৩৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার