Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে শাইনপুকুর সিরামিক

আগ্রহের শীর্ষে শাইনপুকুর সিরামিক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.১৪ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.৮৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৬.৮৪ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৬৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৫.৯৯ শতাংশ, লাভেলোর ৫.১০ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার