পিপিই ও মাস্ক ব্যবসায় কর অব্যাহতি

পিপিই ও মাস্ক ব্যবসায় কর অব্যাহতি
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধী পার্সোনল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

আদেশে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সবার মানসম্মত পিপিই ও সার্জিক্যাল মাস্ক পরিধান করতে হয়। তাছাড়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে আগামী দিনগুলোতে দেশে প্রচুর পরিমাণ পিপিই ও সার্জিক্যাল মাস্কের প্রয়োজন হতে পারে যা এ ধরনের দুর্যোগকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তাই জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির এই দুর্যোগ সময়ে পিপিই ও সার্জিক্যাল মাস্কের উৎপাদন, ব্যবসায়ী ও যোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো। এর আগে গত ২২ মার্চ আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান