৩ বছর পর শতকের দেখা পেলেন তামিম
তামিম ইকবালের সঙ্গে দারুণ জমে উঠেছিল জুটিটা। ৫১ রানের মাথায় জীবনও পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। তবে পঞ্চাশের ঘরটা পার করতে পারলেন না তরুণ এই ওপেনার।
ব্যক্তিগত ৫৮ রানে ফিরলেন আসিথা ফার্নান্ডোর শিকার হয়ে। ফার্নান্ডোর লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেট দিয়ে এসেছেন জয়। ১৪২ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান তিনি।
সকালে বৃষ্টি হওয়ায় আজকের প্রথম সেশনে খানিক চ্যালেঞ্জই ছিল বাংলাদেশ দলের জন্য। কিন্তু শ্রীলঙ্কার নখদন্তহীন বোলিং-ফিল্ডিংয়ের সুবাদে কাজটা সহজ হয়ে যায় তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের। দুজন মিলে অবিচ্ছিন্ন জুটি গড়েই শেষ করেন প্রথম সেশনের খেলা। সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৫৭ রান।
ক্যারিয়ারের ৩২তম ফিফটি করার পর ৮৫তম রান নেওয়ার সময় মুশফিকুর রহিমকে টপকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন তামিম। আর ৬৩ রান করলে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার টেস্ট রানের মালিক হবেন এ বাঁহাতি ওপেনার।
শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে আগেরদিন বিকেলে ১৯ ওভারে ৭৬ রান করেছিল বাংলাদেশ। আজ রমেশ মেন্ডিসকে দিয়ে আক্রমণ শুরু করে লঙ্কানরা। তবে দিনের প্রথম ওভার থেকে ছড়ানো ফিল্ডিং দেওয়া হয় তামিমকে। সেই সুযোগটাও পুরোপুরি কাজে লাগিয়েছেন এ অভিজ্ঞ ওপেনার।