Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে জেএমআই হসপিটাল

আগ্রহ কমার শীর্ষে জেএমআই হসপিটাল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১০টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৮.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৩.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৪.৯৮ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৪.৯৭ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৯১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৯১ শতাংশ, আইপিডিসির ৪.৯০ শতাংশ, জেনেক্সের ৪.৯০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৯০ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৮৯ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৮৯ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার