কক্সবাজার হবে আন্তর্জাতিক রিফুয়েলিংয়ের জায়গা: প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকে রূপ দেওয়া, আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম করা এবং আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় এ কক্সবাজারই হবে আন্তর্জাতিক আকাশ পথে রিফুয়েলিংয়ের জায়গা।
বুধবার (১৮ মে) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার চমৎকার একটা জায়গা। এটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। সে জন্য কক্সবাজারবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে যেখানে যত্রতত্রভাবে কোনো স্থাপনা করবেন না। কক্সবাজারে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। পুরো কক্সবাজার ঘিরে একটা মাস্টারপ্ল্যান করার আমরা নির্দেশ দিয়েছি। এর উন্নয়নটা যাতে অপরিকল্পিতভাবে না হয়ে পরিকল্পিতভাবে হয়।