রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (১৮ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২৮৬৭ পিস ইয়াবা, ১২১ কেজি ৭৪৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ১২৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা রুজু হয়েছে বলে জানায় ডিএমপি।