বিশ্বজুড়ে একদিনে শনাক্ত আরও ৬ লাখ

বিশ্বজুড়ে একদিনে শনাক্ত আরও ৬ লাখ
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ ৩ হাজার ৭১৯ জন আক্রান্ত এবং ৮২২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জন। সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন এবং মারা গেছেন একজন। রাশিয়ায় মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ৭২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৯ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৯১ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮ জন।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, থাইল্যান্ডে ৩৭ জন, জাপানে ৪৪ জন, ব্রাজিলে ৬২ জন, অস্ট্রেলিয়ায় ৪৯ জন, চিলিতে ১২ জন, গ্রিসে ২১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো