দেশের পুঁজিবাজারে ব্যাপক উত্থান
টানা ৮ কর্মদিবস দরপতন শেষে সোমবার (২৩ মে) উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৮ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৪৭ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২৮টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।