আবার সেই পতনেই সূচক

আবার সেই পতনেই সূচক
দীর্ঘ পতনের পর গতকাল পুঁজিবাজার উত্থানে ফিরলেও আজ আবার সেই পতনেই ফিরে গেলো সূচক। আজ ডিএসইতে সব সূচকেই পতন হয়েছে। ডিএসইতে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে। ‘ডিএস৩০’  সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে আজ লেনদেনের পরিমাণ গতকালের থেকে কিছুটা বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে ৬৬০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ১ কোটি ৯০ লাখ টাকা বেশি। গতকাল  ডিএসইতে ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৯.১০ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭০.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন