ডিজিটাল আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্বের জন্য নয়: আইনমন্ত্রী

ডিজিটাল আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্বের জন্য নয়: আইনমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এ বিষয়ে তিনি বলেন, তবে মামলা এস্টাবলিশ হলে বা কোর্ট যদি মনে করে যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, তাহলে সে রকম পদক্ষেপ নেবে। আর যদি মনে করে যে, না সমন জারি করলেই যথেষ্ট তাহলে সমন জারি করবে। কিন্তু তাই বলে ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল প্রজেক্ট’ হবে, এটা কোনোভাবে আমি সমর্থন করবো না।

মঙ্গলবার (২৪ মে) রাতে রাজধানীর বনানীতে হোটেল পার্লে সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সংবিধানে বলেছিলেন বাক-স্বাধীনতা হরণ করা যাবে না। তিনি সংবিধানে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন। এগুলো মানুষের মৌলিক অধিকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাকস্বাধীনতায় বিশ্বাসী।

মন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কিছু সমস্যারও সৃষ্টি হয়েছে। এর একটি হচ্ছে সাইবার ক্রাইম। আমাদের এই সাইবার ক্রাইমও মোকাবিলা করতে হবে। এখন পেনাল কোডের অনেক অপরাধ আছে যেগুলি আর ফিজিক্যালি করা হয় না, কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়ালি করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা