ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিস্তারিত জানতে এই সংক্রান্ত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ মে) সকালে আমন্ত্রিত বিশেষজ্ঞ কমিটির প্রায় ৩০ জনের সঙ্গে বৈঠকে বসে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহলের বিভিন্ন মত রয়েছে। এই মেশিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে কাজী হাবিবুল আউয়াল কমিশন আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মেশিনের কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে।

কর্মকর্তারা জানান, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইংয়ের সাবেক ও বর্তমান মহাপরিচালক, ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহ, ড. সেলিয়া শাহনাজ ও রয়েছেন।

ইসি জানায়, আমাদের আইটি বিশেষজ্ঞরাও থাকবেন এবং বিশেষজ্ঞরা দেখবেন এ বিষয়ে মতামত দেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। এরপর যন্ত্রটি নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে কমিশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা