মাংকিপক্স শনাক্ত হলে ২১ দিন কোয়ারেন্টিন, ঝুঁকিতে তরুণরা'

মাংকিপক্স শনাক্ত হলে ২১ দিন কোয়ারেন্টিন, ঝুঁকিতে তরুণরা'
মাংকিপক্স নিয়ে আমাদের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

আজ শনিবার (২৮ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে তারা এ পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, বিশ্বের কয়েকটি দেশে এটি ছড়ালেও আতঙ্কিত হওয়ার সুযোগ নেই।

মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে। আইইডিসিআর শনাক্তকরণে প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি আরো বলেন, যেহেতু এখনো আমাদের দেশে মাংকিপক্স আসেনি তাই নিজস্ব গাইডলাইন আপাতত ততটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু এটা তরুণ ও শিশুদের মধ্যে বেশি ছড়ায়, তাই নিয়মগুলো মেনে চলতে হবে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন রয়েছে।

তিনি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, টেস্টের মাধ্যমে কারও শরীরে মাংকিপক্স শনাক্ত হলে চিকিৎসার পাশাপাশি ৫ থেকে ২১ দিনে কোয়ারেন্টিন বা আইসোলেশনে থাকতে হবে। আমরা যারা ছোটবেলাতে স্মল পক্সের টিকা নিয়েছি তারা খুশি হবার কারণ নেই। নতুন এই ভাইরাসে আমরাও আক্রান্ত হতে পারি।

সেমিনারে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার বলেন, আমরা এখনও জানি না মাংকিপক্স আমাদের দেশে কতটা ভয়াবহতা নিয়ে আসবে। তবে আমরা কভিড-১৯, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মোকাবিলা করেছি। মাংকিপক্সও যেই ফর্মেই বা ভেরিয়েশনেই আসুক আমরা এর মোকাবিলার জন্য প্রস্তুত আছি।

অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা ছাড়াও সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালকদার প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা