ন্যাচারাল মেডিসিন ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত ইবনে সিনার

ন্যাচারাল মেডিসিন ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত ইবনে সিনার
সহযোগী প্রতিষ্ঠান ন্যাচারাল মেডিসিন ডিভিসন (ইউনিট) ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইবনে সিনা লিমিটেড। ন্যাচারাল মেডিসিন লিমিটেড ইবনে সিনার ৯৯.৯৯% মালিকানাধীন সহযোগী কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের সম্পদ এবং লাইবেলিটিজ হস্তান্তর করবে। ইবনে সিনা সহযোগী কোম্পানির শেয়ারগুলো নগদ ছাড়া অন্যভাবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, কোম্পানিটি প্রাকৃতিকভাবে ওষুধ উৎপাদন এবং ব্যবসার জন্য পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নিবে। এছাড়া কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে কাজটি করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন