রাজধানীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

রাজধানীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মে) রাতে মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো ওমর ফারুক রবিন ও মো. মান্নান।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন জানান, জাল টাকা নিয়ে মতিঝিল থানার আরামবাগ পেপার কাটিং দোকানের সামনে দুই ব্যক্তি অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

তিনি বলেন, এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওমর ফারুক নামে এজনকে গ্রেফতার করা হয়। পর তার কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

রাসেল হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে মান্নান নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো