সূত্র মতে, কোম্পানিটি ৭৭৯ বারে ২৮ লাখ ৫১ হাজার ৭১৩টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ৯.৩৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৯.০৫ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল, আইএফআইসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।