এর আগে গত ২৭ জুন কোম্পানিটি একই বছরের জন্য ৩০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মে) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ আগস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।