মেট্রোরেল স্টেশনের ইট পড়ে প্রাণ গেল পথচারীর

মেট্রোরেল স্টেশনের ইট পড়ে প্রাণ গেল পথচারীর
রাজধানীর পল্লবীতে মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশনের দেয়াল থেকে পড়া ইট মাথায় লেগে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মিরপুর সাড়ে ১১ নম্বরে পল্লবী এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল তালুকদারের বয়স ৪৮ বছর। মিরপুর-১০ নম্বর সেকশনের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার সিরাজ জুয়েলার্সে কাজ করতেন তিনি। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। দশ বছর বয়সী মেয়েকে নিয়ে সোহেল মিরপুর-১২ নম্বর এলাকায় এক বাসায় তার ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন, তাদের গ্রামের বাড়ি বগুড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার।

তিনি বলেন, নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে পড়লে পথচারী সোহেল মাথায় আঘাত পেয়ে মারা যান। সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক সালমা আক্তার জানান, দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো