ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
মঙ্গলবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ৬ হাজার ৬৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৬৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স।  ব্লক মার্কেটে কোম্পানিটি ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্লক মার্কেটে ব্যাংকটি ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে ।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, বেক্সিমকো গ্রীণ সুকুক, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জিএসপি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনআরবিসি ব্যাংক, ওরিয়নফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা, রবি, রানার অটো, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন