বে-মেয়াদি সন্ধানী ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি সন্ধানী ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড (ওপেন-ইন্ড) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

বুধবার (০১ জুন) বিএসইসির ৮২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ২০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন