Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বুধবার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৩৫ কোটি ১৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ১২ লাখ ৬৬ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিক্স এবং স্কয়ার ফার্মা।

মুল সাইট থেকে

পুজিবাজার