জনশুমারিতে তথ্য দেবে ব্যাংকগুলো

জনশুমারিতে তথ্য দেবে ব্যাংকগুলো
জনশুমারি ও গৃহগণনাতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে অংশগ্রহণ ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণ করে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ শুরু হবে। চলবে ২১ জুন পর্যন্ত। এ লক্ষ্যে ১৪ জুন দিনগত রাত ১২টা থেকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে। দেশের সব নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণসহ এ বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে শুমারিতে অংশগ্রহণ ও তথ্য প্রদানসহ সার্বিক সহায়তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি