Ortho Songbad আর্কাইভ

শেয়ারের দাম বাড়ার কারণ জানে না ইমাম বাটন

শেয়ারের দাম বাড়ার কারণ জানে না ইমাম বাটন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২ জুন নোটিশ পাঠায় কোম্পানিটিকে। জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইতে গত ১০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৩ টাকা ২০ পয়সা।  ১ জুন কোম্পানিটির শেয়ার দর ৮৪ টাকা ৪০ পয়সা হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ।

মুল সাইট থেকে

পুজিবাজার