এসএমই মার্কেটে লেনদেন বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বল্পমূলধনী কোম্পানিগুলোর বোর্ড ‘এসএমই’তে সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২ জুন) এসএমই প্লাটফর্মে ৩ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বুধবার) লেনদেন হয়েছিল ২ কোটি ৪১ লাখ ৮৯ হাজার টাকা।
এদিন এসএমই বোর্ডের সূচক ‘ডি এসএমই এক্স’ ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে।
বৃহস্পতিবার এসএমই প্লাটফর্মে মোট ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১টি কোম্পানির শেয়ারদরই বেড়েছে, কমেছে মাত্র ১টির।