সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে যেভাবে আগুনের সূত্রপাত

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে যেভাবে আগুনের সূত্রপাত


চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন হাইড্রোজেন পারঅক্সাইড নামের একটি রাসায়নিক কনটেইনার থেকে সূত্রপাত হয়। পরে সেটা অন্যান্য আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা সভাপতি নুরুল কাইয়ুম খান। আজ রবিবার (৫ জুন) সকালে এই তথ্য জানান তিনি।

এর আগে গতকাল শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কন্টেইনারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যাল বোঝাই কন্টেইনারে বিক শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত আগুন জ্বলছে বলে জানা গেছে।



আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা