Ortho Songbad আর্কাইভ

নতুন দুই বিভাগ চালু করছে বিএসইসি

নতুন দুই বিভাগ চালু করছে বিএসইসি
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন দুই বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিভাগ দুটি হলো- ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এবং ডেরিভেটিভস বিভাগ।

বৃহস্পতিবার (০৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন সাক্ষরিত এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে গত ৮ জুনে বিএসইসির ৮২৬তম কমিশন সভায় এই নতুন দুটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। নতুন দুই বিভাগ অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার