Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির মোট ৩৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি মোট ৯২ লাখ ৩৭ হাজার শেয়ার হাতবদল করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেক্সিমকো লিমিটেড লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ২১ লাখ ৭৭ হাজার ১৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন। কোম্পানিটির ৫৩ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ২৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আইপিডিসি ফিন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফরচুন সুজ, বিডি ফিন্যান্স, ফু-ওয়াং ফুড, স্যালভো কেমিক্যাল ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার