২৬ জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে
২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। একদিকে সম্মান ও মর্যাদার প্রতীক।
পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি দাবি করে সেতুমন্ত্রী বলেন, যত সমালোচনা হয়েছে আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে বলেও উল্লেখ করেন তিনি।