Ortho Songbad আর্কাইভ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১৪ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত বছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৫ পয়সা। আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩৫ পয়সা ছিল। গত ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭৭  পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার