Ortho Songbad আর্কাইভ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ লভ্যাংশ ১১ শতাংশ। বাকী ৬ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।

মুল সাইট থেকে

পুজিবাজার