Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২৯ গ্রাম হেরোইন ও ২৫ গ্রাম আইস জব্দ করা হয়।

শনিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে রোববার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার