ভারত থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

ভারত থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে ভারতের বেঙ্গালুরু শহরে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বেঙ্গালুরু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার ফ্লাইট ১৪৪ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে মঙ্গলবার এমন আরও ৮৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা ভারতের বাণিজ্য ও বিনোদনের অন্যতম কেন্দ্র মুম্বাইয়ে আটকা পড়েছিলেন। এরও আগে দেশটিতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। বাংলাদেশ ও ভারত সরকারের সহযোগিতায় বিমান ও সড়ক পথে তারা দেশে ফেরেন।

সূত্র জানায়, ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহে করোনার সংক্রমণ নেই। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার। এরই অংশ হিসেবে ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা