ট্রাস্টি আইসিবিতে মুনাফা জমা দিল বেক্সিমকো সুকুক
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রীন সুকুক বন্ড থেকে সুকুকহোল্ডারদের জন্য ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছে ১৭৪ কোটি টাকার মুনাফা প্রদান করা হয়েছে। ৬ মাসের (২৩ ডিসেম্বর ২০২১- জুন ২০২২) ব্যবসায় এই মুনাফা জমা দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুন) বন্ডটির ট্রাস্টি আইসিবির কাছে এই মুনাফা জমা দেওয়া হয়েছে। যা সুকুকহোল্ডারদের মাঝে বিতরন করা হবে।
সূত্র মতে, ৩ হাজার কোটি টাকার বেক্সিমকো সুকুকের সর্বনিন্ম বাৎসরিক ডিস্ট্রিবিউশন রেট ৯ শতাংশ। এর সঙ্গে আরও ২.৬০ শতাংশ যোগ করে মোট ১১.৬০ শতাংশ হারে সুকুকহোল্ডারদের মুনাফা দিয়েছে বেক্সিমকো সুকুক কর্তৃপক্ষ। এই বিবেচনায় ৬ মাসের ব্যবসায় ৩ হাজার কোটি টাকার উপরে (১১.৬০%/২)= ৫.৮০ শতাংশ হারে এই মুনাফা দেওয়া হয়েছে।