৬ দিন পর চালু হলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

৬ দিন পর চালু হলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। আজ সকাল ৮টা ৫০ মিনিটে তাদের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেটে অবতরণ করেছে বলে জানান ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স'র স্টেশন ম্যানেজার রাজীব।

জানা গেছে, গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানির কারণে সেখানে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। গত রোববার থেকে রানওয়ের পানি নামতে শুরু করে।

গত সোমবার প্রায় পানি পুরোপুরি নেমে যায়, তবে অ্যাপ্রোচ এলাকায় লাইট পানিতে তলিয়ে থাকায় গতকাল বুধবারও উড়োজাহাজ পরিচালনা সম্ভব হয়নি।

গত ২০ জুন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।

সে সময় তারা পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব উড়োজাহাজ চলাচল শুরুর কথা বলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা