৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন সিঙ্গারের

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন সিঙ্গারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা বুধবার ( ১৩ মে) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ডঃ ফাতিহ কামাল এবিচলিওলু সভার সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ২০১৯ সালের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা হতে ২৫০ কোটি টাকায় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেন।

চেয়ারম্যান তার বক্তব্যে জানান, বিক্রয় এবং মুনাফার দিক দিয়ে ২০১৯ সাল ছিল সাফল্যের বছর। বিনিয়োগকারীদের জন্যেও তা সন্তোষজনক।

২০১৯ সালে বিক্রয় ১৪.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫.৫ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। কর পরবর্তী মুনাফা ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং সেই সাথে শেয়ারপ্রতি আয় বৃদ্ধি পেয়ে ১০.৪ টাকায় উন্নীত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন