Ortho Songbad আর্কাইভ

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন
রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৭৯২ জন।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ জনের বাড়ি ঢাকায়, বাকি দুইজন ঢাকার বাইরে। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১১৮ জন ।

মুল সাইট থেকে

পুজিবাজার